সিটিজেন ইনফো ম্যানেজমেন্ট সিস্টেম (CIMS)
বাড়িওয়ালা, ভাড়াটিয়া ও মেস সদস্যদের তথ্য নিবন্ধনের ব্যবস্থা — নাগরিক নিরাপত্তা জোরদার করতে ও অপরাধী দ্রুত শনাক্ত করতে। এটি একটি চলমান প্রক্রিয়া।
কোথায় যোগাযোগ করবেন
নিবন্ধন ফরম প্রতিটি থানা ও ফাঁড়িতে পাওয়া যায়। আপনার এলাকার থানা বা বিট অফিসারের সাথে যোগাযোগ করুন।
আপনার থানা খুঁজুন →কীভাবে নিবন্ধন করবেন
- নিকটস্থ থানা বা ফাঁড়ি থেকে নিবন্ধন ফরম সংগ্রহ করুন।
- পরিবারের প্রতিটি সদস্যের জন্য ফরম পূরণ করে থানায় জমা দিন; জমার আগে একটি ফটোকপি নিজের কাছে রাখুন।
- ঠিকানা পরিবর্তন হলে নতুন থানায় পুনরায় নিবন্ধন করুন।
কেন নিবন্ধন করবেন
- ভাড়াটিয়ার কোনো অপরাধে বাড়িওয়ালা অহেতুক হয়রানির শিকার হবেন না।
- বিট অফিসারের সাথে পরিচিতি থাকায় প্রয়োজনে দ্রুত পুলিশি সেবা পাওয়া যায়।
- মিথ্যা মামলা বা হয়রানির ক্ষেত্রে অবস্থান প্রমাণে সহায়তা করে।