মূল কন্টেন্টে যান
জরুরি সেবা 999
আরও নম্বর
  • পুলিশ 100
  • ডিএমপি কন্ট্রোল রুম 9575500
  • ট্রাফিক কন্ট্রোল রুম 9575501
  • ডিএমপি হেল্প ডেস্ক 01320051999

সড়ক নিরাপত্তা

‘ট্রাফিক আইন মানি এবং যানজটমুক্ত ঢাকা গড়ি’

জনসাধারণের প্রতি

  1. 01 রাস্তা পারাপারে ফুট-ওভারব্রিজ/আন্ডারপাস/জেব্রা ক্রসিং ব্যবহার করুন; যত্রতত্র রাস্তা পারাপার দণ্ডনীয় অপরাধ।
  2. 02 রাস্তা পারাপারের সময় হেডফোন ব্যবহার বা মোবাইলে কথা বলা উচিত নয়।
  3. 03 পায়ে হেঁটে চলাচলের সময় ফুটপাত ব্যবহার করুন।
  4. 04 চলন্ত গাড়িতে ওঠা-নামা থেকে বিরত থাকুন।
  5. 05 রাস্তা/ফুটপাতে নির্মাণসামগ্রী বা দোকানের মালামাল রাখবেন না।
  6. 06 বাসের ছাদে, বাম্পারে বা পা-দানিতে ঝুঁকি নিয়ে ভ্রমণ করবেন না।
  7. 07 বাস-বে/নির্দিষ্ট স্থান ছাড়া গাড়িতে ওঠা-নামা করবেন না।
  8. 08 যাত্রীরা চালককে দ্রুত গতিতে গাড়ি চালাতে উদ্বুদ্ধ করবেন না।
  9. 09 পাবলিক পরিবহনে ধূমপান থেকে বিরত থাকুন।
  10. 10 রেলওয়ে ক্রসিংয়ে লাল বাতি জ্বলন্ত অবস্থায় রাস্তা পার হবেন না; ট্রেন চলে যাওয়ার পর পার হোন।
  11. 11 ভ্রমণের সময় অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না।
  12. 12 প্রতিবন্ধী, বৃদ্ধ, শিশু ও নারীদের আসন ব্যবহারে অগ্রাধিকার দিন।
  13. 13 বাস-বে ছাড়া রাস্তায় দাঁড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করবেন না।

অভিভাবক ও শিক্ষকদের প্রতি

  1. 01 ছোট ছেলে-মেয়েদের ট্রাফিক নিয়ম-কানুন সম্পর্কে প্রাথমিক ধারণা দিন।
  2. 02 ফুটপাত দিয়ে চলাচল করতে উদ্বুদ্ধ করুন।
  3. 03 শিশুদের বোঝান — নিরাপত্তাই প্রথম।
  4. 04 শিশুদের ট্রাফিক আইনের সাথে পরিচিত করুন।

গাড়িচালকদের প্রতি

  1. 01 গাড়ি চালানোর আগে সব কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করুন এবং হালনাগাদ কাগজপত্র সাথে রাখুন।
  2. 02 অযথা হর্ন বাজানো থেকে বিরত থাকুন।
  3. 03 সিটবেল্ট বেঁধে গাড়ি চালান।
  4. 04 গতিসীমা মেনে চলুন।
  5. 05 ঘনঘন লেন পরিবর্তন করবেন না।
  6. 06 অযথা ওভারটেকিং করবেন না; সতর্কতার সাথে ওভারটেক করুন।
  7. 07 স্থায়ী স্টিকার ছাড়া আলগা/অস্থায়ী স্টিকার ব্যবহার করবেন না।
  8. 08 দুর্ঘটনা প্রতিরোধে গাড়ির যন্ত্রাংশ চেক করুন।
  9. 09 উল্টো পথে গাড়ি চালাবেন না।
  10. 10 নির্ধারিত পথে গাড়ি পার্ক করে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না।
  11. 11 ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করবেন না।
  12. 12 ক্লান্ত/অসুস্থ/মাতাল অবস্থায় গাড়ি চালাবেন না।
  13. 13 সর্বদা বাম লেন চালু রাখুন।
  14. 14 ইন্টারসেকশনে যাত্রী ওঠানো-নামানো থেকে বিরত থাকুন।
  15. 15 ট্রাফিক আইন ও সিগন্যাল জানুন এবং মেনে চলুন।
  16. 16 গাড়ি থামানোর সময় সর্বদা রাস্তার বাম ঘেঁষে থামান।
  17. 17 ডানে/বামে যাওয়ার সময় ইন্ডিকেটর ব্যবহার করুন।

মোটরসাইকেল চালকদের প্রতি

  1. 01 চালানোর আগে সব কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করুন এবং হালনাগাদ কাগজপত্র সাথে রাখুন।
  2. 02 মোটরসাইকেলে দুইজনের বেশি আরোহণ করবেন না।
  3. 03 চালক ও আরোহী উভয়েই হেলমেট ব্যবহার করুন।
  4. 04 ফুটপাতে মোটরসাইকেল চালাবেন না।
  5. 05 উল্টো পথে মোটরসাইকেল চালাবেন না।
  6. 06 নির্ধারিত পথে মোটরসাইকেল পার্ক করে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না।
  7. 07 ট্রাফিক সিগন্যাল অমান্য করে মোটরসাইকেল চালাবেন না।

মালিকদের প্রতি

  1. 01 চালক নিয়োগের আগে তার দক্ষতা, বৈধ লাইসেন্স ও ঠিকানা যাচাই করুন।
  2. 02 চালকের মেকানিক্যাল ও ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞান যাচাই করুন।
  3. 03 চালক যেন মাতাল/অসুস্থ অবস্থায় গাড়ি না চালায় তা নিশ্চিত করুন।
  4. 04 চালকের পর্যাপ্ত বিশ্রামের বিষয়টি গুরুত্ব দিন।
  5. 05 লং রুটের বাস/ট্রাক/কাভার্ড ভ্যানে দুজন চালকের ব্যবস্থা রাখুন।
  6. 06 গাড়ির হালনাগাদ কাগজপত্র গাড়িতে সংরক্ষণ করুন।
  7. 07 হাইড্রলিক হর্ন, হুটার ও বিকন লাইট (প্রযোজ্য ক্ষেত্র ব্যতীত) ব্যবহার থেকে বিরত থাকুন।
  8. 08 মাইক্রোবাসের কাঁচে কৃত্রিম আবরণ (টিনটেড পেপার) লাগাবেন না।