মূল কন্টেন্টে যান
জরুরি সেবা 999
আরও নম্বর
  • পুলিশ 100
  • ডিএমপি কন্ট্রোল রুম 9575500
  • ট্রাফিক কন্ট্রোল রুম 9575501
  • ডিএমপি হেল্প ডেস্ক 01320051999

পুলিশ ব্লাড ব্যাংক

জরুরি রক্তের প্রয়োজনে ২৪ ঘণ্টা সহায়তা — পুলিশ ও সাধারণ জনগণ উভয়ের জন্য। ২০১০ সাল থেকে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে জীবন বাঁচাতে কাজ করছে।

রক্তের প্রয়োজন হলে

কল করার সময় রোগীর রক্তের গ্রুপ, হাসপাতাল ও প্রয়োজনীয়তা জানান।

কারা রক্ত দিতে পারবেন

১৮–৬০ বছর বয়সী, ন্যূনতম ৪৫ কেজি ওজনের সুস্থ ব্যক্তি সাধারণত রক্ত দিতে পারেন। রক্তবাহিত রোগ বা মাদকাসক্তি থাকলে রক্ত দেওয়া যাবে না।

রক্তদাতার সুবিধা

  • দান করা রক্তের ৫টি সংক্রামক রোগের স্ক্রিনিং রিপোর্ট।
  • প্রয়োজনে নিজের, বাবা-মা, স্বামী/স্ত্রী বা সন্তানের জন্য আজীবন রক্ত সুবিধা।
  • ডোনার আইডি কার্ড ও পুলিশ ব্লাড ব্যাংকের আজীবন সদস্যপদ।