ভুক্তভোগীর সহায়তা (ভিকটিম সাপোর্ট সেন্টার)
নারী ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য কাউন্সেলিং, চিকিৎসা ও আইনগত সহায়তা। ২০০৯ সাল থেকে চালু, ডিএমপির ৪৯টি থানা এলাকায় সেবা প্রদান করে।
জরুরি সহায়তা
- জাতীয় জরুরি সেবা 999
জরুরি অবস্থায় ৯৯৯-এ কল করুন অথবা নিকটস্থ থানা/ভিকটিম সাপোর্ট সেন্টারে সরাসরি যোগাযোগ করুন। পরিচয় গোপন রাখা হবে।
নিকটস্থ থানা খুঁজুন →যে সেবা পাওয়া যায়
- কাউন্সেলিং, চিকিৎসা ও আইনগত সহায়তা।
- কুইক রেসপন্স টিম — জরুরি অবস্থায় ঘটনাস্থলে দ্রুত সাড়া ও উদ্ধার।
- নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার তদন্ত ও সমন্বয়।
কারা সেবা পেতে পারেন
- ধর্ষণ, অপহরণ, পাচার বা নির্যাতনের শিকার নারী ও শিশু।
- গৃহকর্মে নির্যাতিত ব্যক্তি এবং নিখোঁজ শিশু।
- সরাসরি ভুক্তভোগী নিজে অথবা থানার মাধ্যমে আসা ব্যক্তি।